জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ২য় বর্ষের পরীক্ষার ফলাফল ২০২৬ অবশেষে প্রকাশ করা হয়েছে। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। দীর্ঘদিন অপেক্ষার পর সারা দেশের হাজার হাজার শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারছেন।
শিক্ষার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে তাদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন। এছাড়াও মোবাইলের মাধ্যমে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা সম্ভব।
অনার্স ২য় বর্ষের ফলাফল দেখার লিংক
রেজাল্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুনঃ.
অথবা
এই লিংকে প্রবেশ করার পর নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
Honours অপশন নির্বাচন করুন
2nd Year নির্বাচন করুন
আপনার Roll Number লিখুন
Registration Number লিখুন
Exam Year লিখে Search Result এ ক্লিক করুন
এরপর আপনার মার্কশিটসহ সম্পূর্ণ ফলাফল স্ক্রিনে দেখতে পারবেন।
মোবাইল SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম
যদি ওয়েবসাইটে সমস্যা হয়, তাহলে মোবাইল থেকেও রেজাল্ট দেখা যাবে।
SMS লিখুনঃ
NU H2 Roll_Number
উদাহরণঃ
NU H2 123456
এটি পাঠাতে হবে 16222 নম্বরে। কিছুক্ষণের মধ্যেই SMS এর মাধ্যমে আপনার ফলাফল চলে আসবে
ফলাফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীর মনে আনন্দের অনুভূতি যেমন কাজ করছে, তেমনি কেউ কেউ তাদের প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় কিছুটা হতাশও হতে পারেন। তবে মনে রাখতে হবে, শিক্ষা জীবনে সফলতা অর্জনের জন্য ধৈর্য, পরিশ্রম ও আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ।
যারা ভালো ফলাফল করেছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং যারা প্রত্যাশিত ফল পাননি তাদের জন্য রইল আগামীর জন্য শুভকামনা।

